সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদের পঞ্চম অধিবেশন শুরু ৭ নভেম্বর | চ্যানেল খুলনা

সংসদের পঞ্চম অধিবেশন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা ডেস্কঃ চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর শুরু হবে। ওইদিন বিকাল সোয়া ৪টায় বসবে অধিবেশন।

বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযাগ-১) মো. নূরুল হুদা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।