সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে-তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটি অন্যতম বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু পুরস্কার ঘোষণার সময় মোহন রায়হানের নাম উল্লেখ করা হয়নি।

কবি মোহন রায়হানের পুরস্কার না দেওয়ার বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মোহন রায়হান একজন কবি বটেই। ওনাকে নির্বাচিত করেছে বাংলা একাডেমি। কিন্তু নানান বিষয়ে ওনার বিরুদ্ধে সরকারের কাছে প্রচুর অভিযোগ এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ আসলে সরকারকে আমলে নিতে হয়। আমরা এগুলো রেখেছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখে সিদ্ধান্ত দেব।’

পুরস্কার না দেওয়ার বিষয়ে আজ নিজের ফেসবুক পাতায় লেখেন মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার “তাহেরের স্বপ্ন” কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

নিজের ফেসবুক পাতায় মোহন রায়হান অভিযোগ করেছেন ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তাহেরের স্বপ্ন কবিতা লেখার জন্য তাঁকে পুরস্কার দেওয়া হয়নি।

মোহন রায়হানের এমন দাবি প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এটাও একটা অভিযোগ। আরও কিছু আছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমাধান করে দেব। অভিযোগ আসলে তো আমলে নিতে হয়। তা না নিলে তো আপনারা (সাংবাদিক) বলবেন অভিযোগ কেন আমলে নিলেন (সরকার) না? এটা তেমন কিছু না। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃত বিষয়টা বুঝে সিদ্ধান্ত দেব। এক দিন সময় লাগবে।’

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

রক্তাক্ত জুলাই: পুলিশের গুলিতে সন্তান হারা পুলিশ বাবার জবানবন্দি

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।