
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
বৈঠকে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ, নিয়মিত মতবিনিময় ও সফর বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।


