সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সফল জননী রহিমা বেগম | চ্যানেল খুলনা

শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সফল জননী রহিমা বেগম

সফল জননী যে নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা লাভ করেছেন পাইকগাছার গৃহবধু রহিমা বেগম। রহিমা বেগম উপজেলার রাড়–লী গ্রামের নেহাল উদ্দীন সরদারের স্ত্রী। রহিমা বেগম পেশায় গৃহিনী হলেও সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার সন্তানরা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

রহিমা বেগম এর ৩ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন, মেঝ ছেলে হাসান আল আজাদ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় কর্মরত রয়েছেন, ছোট ছেলে হুসাইন আল রাজ ঢাকা সিটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন, একমাত্র মেয়ে আফরোজা খাতুনকে অভিজাত পরিবারে বিবাহ দিয়েছেন। গত শনিবার পাইকগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার

কার্যালয় আয়োজিত বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সফল জননী যে নারী ক্যাটাগরিতে রহিমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।