সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১ | চ্যানেল খুলনা

শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে শৈলকুপা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, পাঁচটি রামদা, হাতুড়িসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। আটক রফিকুল ইসলামকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকুপা সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে। রাতেই তাকে শৈলকুপা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।