সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০:০০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। আলোচনা সভার শুরুতে উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় সভাপতি মহোদয় ছাড়াও বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দিপঙ্কর রায়, উৎপল কুমার দাস, মোসাঃ আতাউন্নেসা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্রশেখর অধিকারীসহ প্রমুখ।

আলোচনা সভায় সকল বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যে সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাৎ কামনা করেন। তিনি বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং শহিদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরা। আলোচনা সভার শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।