সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন : আসিফ মাহমুদ | চ্যানেল খুলনা

শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন : আসিফ মাহমুদ

ভারতে বসে শেখ হাসিনা উস্কানি মূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতি করে তুলছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার রাতে ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জে মো. আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে ঢাকায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের মো. আমানত যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। হাসপাতালের মর্গে তার লাশ পড়েছিল। স্বজনরা লাশ শনাক্ত করে নারায়ণগঞ্জে নিয়ে আসেন। আমানতদের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য দিয়ে আজ বাংলাদেশকে অস্থিতি করে তুলছেন। এই সরকারের নির্দেশে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম জানান, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে বাংলাদেশের নির্বাচন করার জন্য ভারতকে চাপ দিতে বলেছেন। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের নির্বাচন কবে কখন হবে সেটি এদেশের মানুষই ঠিক করবে।

তিনি শিক্ষার্থীদের আগামী রোববার স্কুল খোলার পর থেকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যার যে কাজ সেটা তারাই করবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।