সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুটিং করতে গিয়ে আহত জন আব্রাহাম, ভর্তি হাসপাতালে | চ্যানেল খুলনা

শুটিং করতে গিয়ে আহত জন আব্রাহাম, ভর্তি হাসপাতালে

নতুন ছবি ‘সত্যমেব জয়তে পার্ট টু’র শুটিংয়ের মাঝে গুরুতর আহত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। আহত হওয়ার পরপরই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জনের আহত হওয়ার খবর পেয়েই খোঁজ নিতে হাসপাতালের বাইরে নামে অগণিত মানুষের ঢল। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, পরিচালক মিলাপ জাভেরির আগামী প্রোজেক্ট ‘সত্যমেব জয়তে পার্ট টু’-এর জন্য সম্প্রতি বারানসিতে উড়ে গিয়েছিলেন জন আব্রাহাম। সেখানে গিয়ে প্রথম দিনের শুটিংয়েই আহত হন অভিনেতা। এদিন শুটিং চলছিল চেত সিং ফোর্টে। সেখানে সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুট করার কথা ছিল জনের। আর তা করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান তিনি। এরপর অবস্থা বেগতিক দেখে আর বিন্দুমাত্র দেরি করেননি ক্রিউ মেম্বাররা। সাথে সাথে তাকে চেতপুরেরই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বারনসির ওই হাসপাতালেই চিকিৎসা চলছে জনের।

উল্লেখ্য, ‘সত্যমেব জয়তে’র সিকুয়েলে জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিব্যা খোসলা কুমার, অনুপ সোনি, হর্ষ ছায়া-সহ আরও বেশ কয়েকজন অভিনেতা। বারানসির আগে লখনৌতে এই ছবির শুটিং হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।