সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শীতের রাতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন গৌরব-ঋদ্ধিমা | চ্যানেল খুলনা

শীতের রাতে সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন গৌরব-ঋদ্ধিমা

ডিসেম্বরের শহরে নেমেছে শীত। ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে টানা ঝিরিঝিরি বৃষ্টি। এর সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। এমন আবহাওয়ায় সুইমিং পুলে নেমে রোম্যান্সে ডুব দিলেন টালিউডের তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সেই ছবি হয়ে গেছে ভাইরাল।
ছবিতে দেখা গেল, সুইমিং পুলে একে-অপরকে স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছেন তারা। গৌরবের গায়ে কালো শার্ট, ঋদ্ধিমার পরনেও কালো পোশাক। তবে তার উন্মুক্ত বক্ষবিভাজিকা কেড়ে নিয়েছে ছবির সমস্ত আকর্ষণ। যার ফলে নেট দুনিয়ায় ছবিটি ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি।

ছবিটির ক্যাপশনেও ভালোবাসার বার্তা দিয়েছেন ঋদ্ধিমা। লিখেছেন, ‘এতো বছর পরও, আমার হৃদয় একটি কম্পন ভুলে যায়, যখন তোমাকে দেখি।’
ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায়, মাত্র ছয় ঘণ্টায় এই ছবিতে ৩৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা হয়েছে। রয়েছে শত শত মন্তব্য। যেগুলোতে এ দম্পতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনুসারীরা। ঋদ্ধিমার খোলামেলা অবয়ব নিয়েও রয়েছে অসংখ্য মন্তব্য।
কিছুদিন আগেই চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেছেন গৌরব ও ঋদ্ধিমা। এরপর ছুটি কাটাতে চলে যান মুসৌরিতে। সেখানকার পাহাড়ের কোলে সময় কাটানোর একাধিক ছবি সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তারা। কলকাতায় ফিরেও সেই রোম্যান্টিক আমেজে রয়েছেন এ দম্পতি।
উল্লেখ্য, গৌরব হলেন কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে। এছাড়া এখন নিজ গুণে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। ঋদ্ধিমাও যুক্ত রয়েছেন অভিনয়ে। ৭ বছর প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।