সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু | চ্যানেল খুলনা

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু

পদ্মা সেতু এড়িয়ে রাতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ৪০টি ছোট গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মাঝিরকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রতিদিন নিয়মিত এ নৌপথে ফেরি চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) বলছে, এ নৌপথে দূরত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি রাতেও ফেরি চলাচল করবে। গত ২৬ আগস্ট ঘাট তৈরি হলেও স্রোত ও নাব্যতার অভাবে চালু করা যায়নি।
বিআইডব্লিউটিসির সহকারী উপ-মহাব্যবস্থাপক (মেরিন) আহম্মেদ আলী জানান, আজ সকাল ৭টার দিকে ৪০টি ছোট গাড়ি নিয়ে মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা। পরে নির্বিঘ্নে অপর প্রান্ত মাঝিরকান্দি ঘাটে পৌঁছায় ফেরিটি। প্রতিদিন বিকেল ৪টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল করবে। আর দিনের বেলা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল করবে।
গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। প্রবল স্রোতের কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। গত ৮ নভেম্বর থেকে প্রতিদিন দিনের বেলা ১০ ঘণ্টা সীমিতভাবে ফেরি চালু করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, পদ্মা সেতু এড়িয়ে সোজাসুজি ফেরি চলাচলে অনেক সুবিধা হয়েছে। এতে দূরত্ব ও সময় দুটোই কমবে। এই রুটে দূরত্ব কমবে তিন কিলোমিটার। শিমুলিয়া থেকে মাঝিরকান্দির দূরত্ব আট কিলোমিটার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজারের দূরত্ব ১১ কিলোমিটার।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।