সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ | চ্যানেল খুলনা

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অপর সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনজন। তারা হলেন, চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক।

এসপি আনিসুরসহ পলাতক অন্যরা হলেন, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।গত ১৬ এপ্রিল আসামিপক্ষে শুনানি শেষ করেন তাদের আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের এ মামলা থেকে আসামিদের অব্যাহতি চান তারা। তবে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। ১২ এপ্রিল করা শুনানিতে আট আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশন জানায়, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে মিথ্যা মামলায় আটক করে পুলিশ। কিন্তু আদালতে না তুলে পরপর দুই রাত তাদের নির্যাতন করা হয়। এরপর অধীনস্থ পুলিশদের দিয়ে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে দুজনের পায়ে গুলি করান তৎকালীন এসপি আনিসুর রহমান। এছাড়া ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয় তাদের। পরবর্তী সময়ে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে পচন ধরে। পরবর্তী সময়ে তাদের পা কেটে ফেলতে হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।