সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিববাড়ি মোড়ে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা | চ্যানেল খুলনা

শিববাড়ি মোড়ে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা

খুলনা মহানগরীতে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালায়।

দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন বলেন, “প্রথমে আমার সঙ্গে এক ব্যক্তির কথা হয়। কথার এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে উঠলে আমি বলি, ভাই, এভাবে উত্তেজিত না হয়ে আসুন দেখা করে সরাসরি কথা বলি। তখন সে বলে, ‘শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে আসুন।’ সেখানে গিয়ে দেখি কিছু মানুষের ভিড়। এই মোড়ে সাধারণত এমনিতেই ভিড় থাকে। আমি ও আমার স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেল থেকে নামতেই ওরা বলে, ‘শাওন কে?’ আমি বলি, ‘আমি শাওন।’ তখনই ওরা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। যার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, সে পরিচয় দিয়েছিল বটিয়াঘাটায় থাকে।”

এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এবং বিএফইউজে খুলনা ইউনিটের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।