সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার | চ্যানেল খুলনা

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু।

বৃহস্পতিবার সকালে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান শিক্ষক বলেন, আগামীকাল থেকে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কারও কাছে ফোন পাওয়া গেলে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রধান শিক্ষক জানান, মোবাইল ফোনে আসক্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে ফোন জব্দ করা হলেও অভিভাবকদের অনুরোধে পরে তা ফেরত দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সভায় আলোচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর ২১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।