সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক | চ্যানেল খুলনা

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

ধর্ষিত শিশুটির মায়ের থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায়, শার্শা সদরের আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে উভয়ের পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করে। অভিযুক্ত তামিম ইকবাল পূর্বপরিকল্পিত ভাবে গত ২৬ জুলাই রাত আনুমানিক ১টার সময় বাদী রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে বাদীর মেয়েকে দিয়ে তার রুমের দরজা খোলায়। এরপর তামিম ইকবাল তার কাছে থাকা গামছা দিয়ে বাদীর মেয়ের মুখ বেঁধে শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমের নিজ শয়নকক্ষের ভেতরে নিয়ে যায়। সেখানে বাদীর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয়। বাদীর মেয়ে তামিম ইকবালের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনে বুধবার (১৫ জুলাই) আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন। ধর্ষক তামিম ইকবাল (১৬) শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে। মামলা রুজু হওয়ার পর আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুম থেকে তামিম ইকবালকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে আসামীকে বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।