সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরের শার্শা উপজেলার শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা। বুধবার সকালে শতাধিক ইজিবাইক চালক শার্শা-কাশিপুর সড়কের নিজামপুর বাজারে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচল করে আসছে। তবে সম্প্রতি ওই সড়কে সিএনজি চালকরা ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষোভের সৃষ্টি হয় ইজিবাইক চালকদের মধ্যে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হঠাৎ করে সিএনজি চালকরা তাদের রাস্তায় নামতে দিচ্ছেন না এবং বিভিন্নভাবে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তাদের জীবিকা নির্বাহ হুমকির মুখে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে চালকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন, ইজিবাইক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সোহাগ হোসেন, সৈয়দ আলী ও আনিসুর রহমান প্রমুখ।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোলে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।