সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি | চ্যানেল খুলনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ছয়দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা জেলা বিএনপি।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। কর্মসূচিসমূহে খুলনা জেলার প্রতিটি উপজেলা/পৌরসভা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ-সুশৃঙ্খলভাবে যথাযথ ভাবগাম্ভির্য্যরে সাথে বাংলাদেশের জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোচিত ভ‚মিকা ও স্বদেশ প্রেম জনগনের সামনে তুলে ধরার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩০ মে খুলনা জেলা বিএনপি’র প্রতিটি ইউনিটের নেতাকর্মী-সমার্থকদের কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। জেলার প্রতিটি ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তবে মহানগর বিএনপি’র সাথে ৩০ মে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে যৌথ আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে এ কর্মসূচি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। অন্যদিকে, কর্মসূচির অংশ হিসেবে সীমিত আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠি, ভবঘুরে-অসহায়-দুস্থদের এবং এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ। একই সাথে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি ছাড়াও পুস্তক প্রদর্শনীর আয়োজনও থাকবে জেলা বিএনপি’র সহায়তায়। উপজেলা/পৌরসভা পর্যায়ে এসব কর্মসূচিতে বিএনপি’র স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। জেলার অন্তর্গত নয়টি উপজেলা, দু’টি পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে স্বতস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করবেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, শেখ আজগর আলী, নাজমুস সাকির পিন্টু, মো. সাইফুর রহমান মিন্টু, জিএম রফিকুল হাসান, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মালেক, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, বাবু নিত্যানন্দ মন্ডল ও নাসিমা আক্তার পলি, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. গাজী আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক মো. এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাঈদুর রহমান সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, তেরখাদা বিএনপি’র সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র শেখ সরোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা মহিলা দলের আহবায়ক এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা ও সাধারণ সম্পাদক খান ইসমাঈল হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত হোসেন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ প্রমুখ।

সভা থেকে বিএনপি’র নাম ব্যবহার করে কোরবানি বা কাঙ্গালীভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।