সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ ইকবাল বিথারের মৃত্যু বার্ষিকী ১১ জুলাই, নগর যুবলীগের দোয়া | চ্যানেল খুলনা

শহীদ ইকবাল বিথারের মৃত্যু বার্ষিকী ১১ জুলাই, নগর যুবলীগের দোয়া

সাবেক যুবলীগ নেতা শহিদ ইকবাল বিথার এর মৃত্যু বার্ষিকী ১১জুলাই। ২০০৯ সালের ১১ জুলাই রাতে মহানগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল বিথার। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন, ২৪নং ওয়ার্ড এর কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।
শহীদ ইকবাল বিথারের মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সোমবার সাতটায় দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগ নেতা মোঃ আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, মশিউর রহমান সুমন, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল কবির লিটন, কাঞ্চন সিকদার, হারুন উর রশিদ, লাবু আহমেদ, ছাত্রনেতা হিরন হাওলাদার, নিশাত ফেরদৌস অনি, জনি বসু, বিপ্লব ধর তত্ত্বি, শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।
স্মরণ সভা শেষে শহীদ ইকবাল বিথারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা স ম জাকারিয়া।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ প্রীতি সমাবেশ

আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছে :মিয়া গোলাম পরওয়ার

কোন আন্দোলন-সংগ্রাম দিয়ে মহান মুক্তিসংগ্রামের ত্যাগকে ম্লান করা যাবে না

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।