সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শপথ নিতে হবে, শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায় | চ্যানেল খুলনা

শপথ নিতে হবে, শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী| আজ আমাদের শপথ নিতে হবে—শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়| একটি ˆবষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি|’

তিনি জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান| ১৬ জুলাই ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী সোনাডাঙ্গাস্থ বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের করব জিযারতের পূর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন| পরে তিনি শহীদের পিতা শেখ মো. আজিজুর রহমানসহ নেতৃবৃন্দদেরকে নিয়ে কবর জিয়ারত করেন| এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন|

এ সময় মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, ২৫ নং ওয়ার্ড আমীর ড. তহিরুল আহসান ত্বহা, ১৭ নং ওয়ার্ড আমীর রবিউল ইসলাম, ১৮নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ১৯নং ওয়ার্ড আমীর আবুল কালাম আযাদ, ২০নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ১৮নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মন&জুরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম, রহমতপাড়া ইউনিট সভাপতি মো. জসিম শেখ, ইসলামাবাদ ইউনিট সভাপতি মো. খাইরুল ইসলাম, সিদ্দিকীয়া ইউনিট সভাপতি আব্দুস সাত্তার, বকুল বাগান ইউনিট সভাপতি গাজী ইমামুল হক, খানজাহান আলী ইউনিট সেক্রেটারি মুস্তাফিজ মাহিম, সিদ্দিকীয়া ইউনিট সেক্রেটারি সেলিম খান, আব্দুল কাদের, শামিম, আহমেদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

মহানগরী আমীর সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, চব্বিশের গণ-আন্দোলন ছিল আমাদের ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশাজীবী মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন| একপর্যায়ে ছাত্রদের এই ¯^তঃস্ফূর্ত আন্দোলন ফ্যাসিবাদী ˆ¯^রশাসক শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়| ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত হয়ে শেখ হাসিনা আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন| পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশের মাধ্যমে নির্বিচারে চালানো গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন| কয়েক হাজার মানুষ তাদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন|

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান| পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়| সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট| তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ| খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরীর খোঁজে| কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফেরেন|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

কুয়েটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

স্বাস্থ্য প্রযুক্তিতে নতুন দিগন্ত ‘নিওসেভার’; সরকারি সিড ফান্ডিং পেল উদ্ভাবনী স্টার্টআপ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।