সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবারও হতে পারে বৃষ্টি | চ্যানেল খুলনা

শনিবারও হতে পারে বৃষ্টি

চ্যানেল খুলনা ডেস্কঃ তিনদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামীকাল শনিবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং অন্য জায়গায় তা সামান্য বাড়তে পারে। সারাদেশে শুক্রবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া বার্তায়।

উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ রূপে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ জন্য এই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমতে পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আজ দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নওগাঁর বদলগাছীতে ১০৯ মিলিমিটার। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ১ মিনিটে এবং সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।