সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের | চ্যানেল খুলনা

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রবিউল (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের ভাংবাড়ীয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ভাংবাড়ীয়া নতুনপাড়া এলাকার ছানোয়ার হোসেনের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাই-বোনের মধ্যে রবিউল ছিল সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভাংবাড়ীয়া বাজারে সাপ্তাহিক হাট বসেছিল। এদিন মায়ের জন্য স্থানীয় মুজাহিদের দোকান থেকে বড়া ভাজা কিনতে যায় রবিউল। পরে শখের বশে মুজাহিদের পাখি ভ্যান চালিয়ে মহেশপুর মোড়ের দিকে রওনা হয় সে।

পথে নতুনপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রবিউল। একপর্যায়ে ভ্যানটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় সে।

স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রবিউলের বাবা ছানোয়ার হোসেন বলেন, তিন ভাই-বোনের মধ্যে রবিউল ছিল সবার ছোট। পরিবারের সবাই তাকে খুব আদর করতেন। ছেলের আকস্মিক মৃত্যুতে তাঁরা হতবিহ্বল হয়ে পড়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফের পুশইন

আবারো সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।