সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান | চ্যানেল খুলনা

লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান

লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান আনায়া বাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দেশটির নারী কমিউনিটি ও প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।

আনায়া জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এখনই কোনো দলে জায়গা নিশ্চিত হয়নি। যোগ্যতার শর্ত পূরণ করে পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে দলে জায়গা করে নিতে হবে।

আগে আনায়ার নাম ছিল আরিয়ান বাঙ্গার। মুম্বাইয়ের বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডার ব্যাটার ও অলরাউন্ডার হিসেবে খেলেছেন তিনি। পরবর্তী সময়ে যুক্তরাজ্যেও স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট চালিয়ে যান।

আনায়া বলেন, পরিচয় নয়, নিজের ক্রিকেটীয় পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা পেতে চান তিনি। ভবিষ্যতে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে খেলারও লক্ষ্য রয়েছে তার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, বড় শাস্তি আর্জেন্টিনার দুই ফুটবলারের

দুই বছরে ৪০ কোটি টাকা লোকসান, এবার বিপিএল করতে চায় না বিসিবি

হামজার মতো বাংলাদেশে আরও ফুটবলার চান ক্যানিজিয়া

ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফার, অনাস্থা ভোটের হুঁশিয়ারি

দুই কোরিয়া ও মিয়ানমারের গ্রুপে বাংলাদেশ

সাফে বাংলাদেশের গ্রুপে থাকবে কোন কোন দেশ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।