সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রেসিডেনসিয়ালের ছাত্র আবরারের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা | চ্যানেল খুলনা

রেসিডেনসিয়ালের ছাত্র আবরারের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা

চ‌্যানেল খুলনা ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ নভেম্বর) পুলিশের কাছে এ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। ঘটনার দিন শুক্রবার (১ নভেম্বর) রাতেই তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ যেহেতু ঘটনাটি প্যারালালি তদন্ত করছে, সেহেতু পুলিশকে সহযোগিতার জন্য আমাদের তদন্ত কমিটির প্রতিবেদনের একটি কপি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের তদন্ত চলমান থাকায় তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে এই তদন্ত প্রতিবেদনের একটি কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এরপর আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ (আয়শা মেমোরিয়াল) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আবরার ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির দিবা শাখার ছাত্র ছিল। প্রতিষ্ঠানের আবাসিক ছাত্র আবরারের গ্রামের বাড়ি নোয়াখালী।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।