সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রূপসায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ রূপসা উপজেলা অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০১৯-২০ উন্মুক্ত লটারীর মাধ্যমে সৌভাগ্যবান কৃষক যাচাই বাছাই কার্যক্রম ১৪ মে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা।

আলাইপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দূত রায়ের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এস এম মাহফুজুল আলম, , মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, খুলনা-৪ আসনের এমপির সমন্বয়ক নোমান ওসমানী রিচি, রূপসা উপজেলা কৃষকলীগের উপজেলা আহবায়ক অধ্যাপক দীন বন্ধু বর্দ্ধন প্রমুখ।যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১৫ টি ব্লকের মাধ্যমে মোট ৬ হাজার ৮ শত ২০ জন কৃষকের মধ্যে হতে ১৬২০ জন সৌভাগ্যবান চাষীকে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।