সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রুমিন ফারহানার ‘হাঁস’ নিয়ে কটাক্ষ, সতর্ক করলেন সারোয়ার তুষার | চ্যানেল খুলনা

রুমিন ফারহানার ‘হাঁস’ নিয়ে কটাক্ষ, সতর্ক করলেন সারোয়ার তুষার

আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের অবস্থান বা বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি জনগণ গ্রহণ করবে না। তিনি বলেন, ‘নৌকাডুবি হয়ে গেছে। এখন হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, একটি নির্বাচনে জয় পাওয়ার পর জনপ্রতিনিধিদের ইচ্ছেমতো সবকিছু করার সুযোগ নেই। তাদের কর্মকাণ্ডের একটি সীমারেখা থাকা প্রয়োজন।

রুমিন ফারহানার প্রতি সম্মান রয়েছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে জনগণের প্রত্যাশার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া : রিজভী

হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।