সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো | চ্যানেল খুলনা

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

একজন কোচের পরিকল্পনা মাটি করে দেওয়ার জন্য কোনো খেলোয়াড়ের চোটই যথেষ্ট। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সেই চরম বাস্তবতার মুখোমুখি হলেন জাবি আলোনসো। ইনজুরিতে পড়েছেন লস ব্লাঙ্কোসদের তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।

রিয়ালের মেডিকেল বিভাগ জানিয়েছে, বাঁ পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন রুডিগার। এজন্য লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ৩২ বছর বয়সী ফুটবলার। মার্কা ও এএস জানিয়েছে, চোটের কারণে আড়াই থেকে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে সাবেক চেলসি তারকাকে।

রুডিগারের চোট সম্পর্কে জানাতে গিয়ে এক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রুডিগার রেক্টাস ফেমোরিস মাসলে আঘাত পেয়েছেন।’

রুডিগারের চোট নিঃসন্দেহে অনেক বড় ধাক্কা রিয়ালের জন্য। এই সময়কালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগার বেশকিছু ম্যাচ মিস করবেন জার্মান তারকা। চলমান মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে মাত্র একটি লিগ ম্যাচে মাঠে নেমেছেন রুডিগার। চোটের কারণে গত মৌসুমেও বেশ ভুগতে হয়েছে তাকে।

লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের আতিথেয়তা নেবে রিয়াল। জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। প্রতিপক্ষ মার্শেই। ২৭ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বিতে মাঠ নামবে রিয়াল। ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তাদের প্রতিপক্ষ বার্সোলোনা। ইনজুরির কারণে নিশ্চিতভাবেই ম্যাচগুলোতে রুডিগারকে পাবে না রিয়াল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।