সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে | চ্যানেল খুলনা

রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে বিউটি গোস্বামী (৩৮)।

তিনি দুই সন্তানের জননী। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। তার সঙ্গেই ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বাইং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে তা হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহার রঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।