সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না। তিনি বলেন, এ বিষয়ে নানা বক্তব্য থাকলেও সরকার আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, মো. সাহাবুদ্দিন সেগুলো পাবেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী সেই পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সংবিধান ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়েও আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রিভিলেজড। তাঁর ইমিউনিটি রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে কেউ বক্তব্য দিতে পারেন, সেটি তাঁদের স্বাধীনতা। তবে আমলে নেওয়ার মতো কিছু আমরা দেখি না।’

এনসিপিসহ বিরোধী দলের নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলতেই পারে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। তবে অভিযোগের মধ্যে সরকার গুরুত্ব দেওয়ার মতো কিছু খুঁজে পায়নি।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি পত্রিকায় দেখেছি। কোনো সংবাদমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করলে তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটি তাদেরই জিজ্ঞাসা করা উচিত। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।’

তিনি আরও বলেন, ‘আজকের ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যেতে হয় না। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়।’

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বিবেচিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তথ্য-উপাত্ত ছাড়া কিছুই সংবাদ নয়, তা কেবল মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।