সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ৮৩৫ পিস ইয়াবা সহ মাদক ব‍্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

রামপালে ৮৩৫ পিস ইয়াবা সহ মাদক ব‍্যবসায়ী আটক

রামপালে র‌্যাব ৬ অভিযান চালিয়ে ৮৩৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃতের নাম শেখ আজহার (৩৬)। সে উপজেলার কাশিপুর গ্রামের শেখ আক্কাস এর পুত্র। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ২,তাং-২.০৩.২০২১। মামলা এবং র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (০১ মার্চ) র‌্যাব-৬ এর এসআই (নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে র‌্যাব ৬ এর একটি টিম মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আজহার নামে এক ব্যাক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ২৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৬০০ পিচ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। পরে আসামিকে রামপাল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তি খুলনা লবনচরা থানার অপর একটি মামলার এজাহারে অভিযুক্ত বলে উল্লেখ করেছে র‌্যাব।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।