সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার'র পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে শিক্ষার্থীদের মাঝে হাবিবুন নাহার’র পুরস্কার বিতরণ

বাগেরহাটের রামপালে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান তালুকদার রাসেল মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, শেখ শাহনেওয়াজ, প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, তাহারুমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।