সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার'র উদ্বোধন | চ্যানেল খুলনা

রামপালে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধন

গ্রামীণ জনপদের সাধারণ মানুষের কাছে দেশের সুনামখ্যাত চিকিৎসকগণের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের রামপালে আধুনিক মানের সুবিধা সম্বলিত মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারে মরিয়ম বেগম মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’র প্রতিষ্ঠাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনঅর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, প্রফেসর শেখ আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, অধ্যক্ষ অলিউর রহমান, আওয়ামী লীগ নেতা হাওলাদার আবু তালেব, কুদরতি ইনামুল বাশার বাচ্চু, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, শেখ বেলাল উদ্দিন, সুশান্ত কুমার পাল, মল্লিক আনোয়ার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশে স্বাস্থ্য সেবার যে উন্নয়ন হয়েছে, তার সবই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে চিকিৎসা পেতে পারে, সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। শুধু ক্লিনিকই স্থাপন করেন নাই, এখান থেকে ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেয়ার ব্যবস্থা ও করেছেন। তিনি আরো বলেন যে, চিকিৎসার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী ভাবেও হাসপাতাল স্থাপন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে, এ হাসপাতাল এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।