সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ভাইয়ের বিরোধে ভাই কে হত্যা | চ্যানেল খুলনা

রামপালে ভাইয়ের বিরোধে ভাই কে হত্যা

রামপালে গত ২১ ফেব্রুয়ারী দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের মারপিটে গুরুতর আহত রেজাউল শেখ (৫০)
সোমবার দুপুরে খুমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় রামপাল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল শেখ (৩৬) কে আটক করেছে। এ
রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে। জানাগেছে, উপজেলার ডাকরা গ্রামেন হাসেম শেখের পুত্র রেজাউল শেখকে রবিবার দুপুর সাড়ে ১২টার সময় তার বাড়ি থেকে আহম্মদ আলীর পুত্র মনিরুল শেখ, মিজান ফকিরের পুত্র সাইফুল ফকির, আলম ফকিরের পুত্র হাসান ফকির ও খালেক শেখের পুত্র জসিম শেখসহ বেশ কয়েক জন ঘরের ভিতর থেকে বের করে বাড়ির উঠানে ফেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে রেজাউল গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে পরিবারের সদস্যরা তাকে খুমেক হাসপাতালে নিয়ে যান।
সিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মারা যান। মঙ্গলবার সকাল ১০টায় নিহতের ময়না তদন্ত শেষে লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং একজনকে সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।