সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন | চ্যানেল খুলনা

রামপালে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোদন

রামপাল প্রতিনিধি:: রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজারে বিট পুলিশিং কার্যালয়ের উদ্ভোদন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় রামপাল থানার অফিসার-ইন চার্জ মো. মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাগা বাজার কমিটির সভাপতি মো. বেলাল হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আ. হান্নান, ডা. পলাশ, শেখ শাহিনূর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এসআই মনিরুল কবির। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছে। জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করছে। সভাপতির বক্তব্যে ওসি মনজুরুল আলম বলেন, আমরা আপনাদের পাশে থেকে পেশাদারীত্বের সাথে কাজ করবো। আপনারা স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আমরা আমাদের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ শাসক নয় সেবক, সুতরাং আপনারা এই শুভ উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের সহযোগীতা করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।