সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ফিলিস্তিনের মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

রামপালে ফিলিস্তিনের মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাগেরহাটের রামপালে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসা ও পবিত্র শহর জেরুজালেমে অবৈধ ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল ৫ টায় গিলাতলা যুব সমাজের আয়োজনে উপজেলার গিলাতলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গিলাতলা বাজারসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে গিলাতলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজারের ব্যাংকের মোড় শেষ করে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গিলাতলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোঃ রাজিবুর রহমান লিটন, সমাজ সেবক গাজী রাসেল, হাফেজ আবু হুরায়রা নোমান সহ অত্র অঞ্চলের ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা মসজিদুল আল আক্বসা এবং জেরুজালেমে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।