সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে প্রথম করোনা টিকা নিলেন ইউএনও সাধন কুমার বিশ্বাস | চ্যানেল খুলনা

রামপালে প্রথম করোনা টিকা নিলেন ইউএনও সাধন কুমার বিশ্বাস

রামপাল প্রতিনিধি:  রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর টিকা গ্রহণের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বপ্রথম টিকা নেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। এরপর রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, এস আই মনির হোসেন, এস আই সঞ্জয়, অধ্যক্ষ মজনুর রহমান প্রমূখ। প্রথম দিনে বেলা তিনটা পর্যন্ত মোট ১৯ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল। এর আগে ফিতা কেটে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম.এ সবুর রানা, সাংবাদিক মোতাহার মল্লিক, এশিয়ান টিভির প্রতিনিধি সুজন মজুমদার, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম প্রমূখ। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, এই টিকা নিয়ে অনেকে গুজব ও অপপ্রচার করছে যা আদৌ সঠিক নয়, কোন পার্শপ্রতিক্রিয়া বা ভয়ের কিছু নেই। পরিবারের সবাই সুস্থ থাকতে এই করোনা প্রতিরোধ টিকা নিবন্ধনের মাধ্যমে নিতে হবে। উল্লেখ, রামপালে প্রথম ধাপে ২৪২টি ডোজ টিকা পাওয়া গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।