সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী | চ্যানেল খুলনা

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

oppo_2

oppo_2

বাগেরহাট সদরের আড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক বিধবা নারী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বেলা তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত বিধবা মহিলা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, আড়পাড়া গ্রামের মৃত কামরুজ্জামান লাচ্চুর স্ত্রী শিরিন জামান(৪১) এদিন বেলা তিনটার দিকে নিজ বাড়ী থেকে ঘেরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়ীর সামনে রাস্তায় উঠতেই সেখানে তার প্রতিপক্ষ ৫/৭ জন তাকে বেধড়ক মারপিট করে। এসময় তার ডাক চিৎকারে বাড়ীর মধ্য থেকে তার সন্তানরা ছুটে এলে তাদেরকেও মারপিট করে প্রতিপক্ষরা। আহত অবস্থায় শিরিন জামানকে পরিবারের লোকজন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগ তাকে ভর্তিপূর্বক চিকিৎসাধীন করে।

হাসপাতালের বেডে চিকিৎসাধীন বিধবা শিরিন জামান বলেন, ওরা পূর্ব থেকে ওৎ পেতে ছিল। ওদের হাতে ছিলো দা-কুড়াল, লোহার রড সহ লাঠিসোঠা। যারা আমাকে ও আমার সন্তানদের মেরে আহত করেছে, তাদের সাথে আমার ঘের নিয়ে বিরোধ। আমার মাথায় দুইটি সেলাই। আমি রক্তাক্ত জখম। আমি এর বিচার চাই। আমরা আদালতের রায় পেয়েছি। ঘেরের জমি ওরা জোরপূর্বক ভোগদখল করতে চায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।