সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা | চ্যানেল খুলনা

রামপালে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা

রামপাল প্রতিনিধি : রামপালে পূর্ব শত্রুর জের ধরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীকলস গ্রামের মৃত্যু নওশের আলীর পুত্র নূরআলী শেখ (৫৫) কে গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় ভাগা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার আছাদ, রয়েল শেখ, মোশারেফ মোল্লা, হারুন শেখ ও কাষ্ঠবাড়িয়ার মামুন শেখ পূর্ব পরিকল্পনামত হামলা করেন। এ সময় নূরআলীকে বেধড়ক মারধর করে তার বাইসাইকেল ও বাজার সদাইয়ের ব্যাগ কেড়ে নেয়। সন্ত্রাসীরা লোহার ও হাতুড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে আহত নূর আলী দৌড়ে আত্মরক্ষা করেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।