সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলেন- মল্লিকেরবেড় ইউনিয়নের বেতবুনিয়া এলাকার মৃত প্রিয়নাথ ডাকুয়ার ছেলে বিজন ডাকুয়া(৫০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ললিত চন্দ্র রায়ের ছেলে ভারত চন্দ্র রায়(২০)।

শনিবার(২৫ মে) দুপুরে আটককৃত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ও জেল হাজতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্ন্যাসী কালী মন্দিরের পাশে মাদক কারবারিরা মাদক পাচারের জন্য অপেক্ষা করছে। এ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর মোঃ তৌহিদুর রহমান শেখের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বিজন ডাকুয়ার দেহ তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। অন্যদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বড় দূর্গাপুর এলাকায় সাব- ইন্সপেক্টর হুসাইন আহমেদের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ভারত চন্দ্র রায়ের দেহ তল্লাশী করে ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, গতরাতে মল্লিকেরবেড় ইউনিয়ন ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।