সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে দেড়'শ পরিবারের মধ্যে নৌবাহিনীর ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে দেড়’শ পরিবারের মধ্যে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

রামপালে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। শনিবার সকালে উপজেলার পেড়িখালী বাজার এলাকায় দেড়’শ অসহায় ও দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন নৌবাহিনীর কর্মকর্তারা। নৌবাহিনীর কমান্ডার ফ্রটিলা ওয়েস্ট ইউনিটের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে দেয়া হয়েছে জনপ্রতি ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, নগদ একশত টাকা, ২ প্যাকেট বিস্কুট,  ৪ প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বর নিখিল মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের মেম্বর ইজারদার রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর হাওলাদার আকবর হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর মিনতি শীল, রাহিলা বেগম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এরশাদ হাকিম জুয়েল, গ্রাম পুলিশের সদস্যরা ও পেড়িখালী করোনা স্বেচ্ছাসেবী টিমের সদস্য অমিত মন্ডল প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।