সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত | চ্যানেল খুলনা

রামপালে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

রামপাল প্রতিনিধি :: রামপালে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার ১২ জানুয়ারি সকালে রামপাল উপজেলার বড় সন্নাসি গ্রামের সমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মা ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, বড় সন্নাসি গ্রামের অমল কৃষ্ণ সমাদ্দারের স্ত্রী মায়া সমাদ্দার (৬০) এবং তার ছেলে লিংকন সমাদ্দার টিপু (৩৫)।
আহত মায়া সমাদ্দার বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ির অদূরের উত্তর পাড়া বড়সন্নাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছিলাম। আমার প্রতিবেশী ননী সমাদ্দারের বাড়ির শিশুরা রাস্তার মাঝে দাড়িয়ে ছিল। আমি একা একাই বলছিলাম সন্ধ্যার সময় শিশুদের রাস্তার মাঝে না দাড়াতে তাদের গায়ে ধাক্কা লাগতে পারে। পরবর্তীতে আমার ছেলে লিংকন সমাদ্দার টিপুও ননীদের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এর জেরে মঙ্গলবার সকালে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ননীর বাবা পিনাকী সমাদ্দার, ননীর মা আদুরী সামাদ্দার ও ননীর স্ত্রী রুপা সমাদ্দার আমার ছেলে টিপুকে ধরে রাখে এবং ননী আমার ছেলেকে কুড়াল দিয়ে পিটাতে এবং দাও দিয়ে বিভিন্ন স্থানে কোপাতে শুরু করে। এক পর্যায়ে আমার ছেলে পাশের ডোবায় পড়ে গেলে ননী তাকে ডোবার পানিতে চুবাতে শুরু করে। আমি আমার ছেলেকে বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। পরে আমার ছেলেকে মৃত ভেবে তারা ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে ও আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে।
আহত টিপু বলেন, ননী আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমার পা ও হাতে দাও দিয়ে কোপ দেয়। পরে ডোবায় চুবায়। আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। আমি এর বিচার চাই।
টিপু ও ননীদের প্রতিবেশী দুলাল সমাদ্দার, তুলসি সমাদ্দার বলেন, ননী ও তার পরিবার একটি অসামাজিক পরিবার। তারা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন লোককে মারধর করেছেন। তাদের মারধর ও অত্যাচারের কারণে দুটি পরিবার এলাকা ছেড়ে গেছেন। ওরা এখন অন্যায়ভাবে এই পরিবারটির উপর হামলা করল এটা মেনে নেওয়া যায় না। এর আগেও সাবেক ব্যাংকার অমল কৃষ্ণ সমাদ্দারকে মারধর করেছে। আমরা এই পরিবারটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।