সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুনীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা | চ্যানেল খুলনা

রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুনীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে ছাত্রলীগ নেতা ও আবুল কালাম ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে উচ্চ শিক্ষিত এক তরুনীতে ৩ বছর ধরে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৬, তাং-১২-৬-২০ইং। অভিযোগে জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত খোকন ইকবালের পুত্র ইমরান কুদরতী (২৮) সাথে একই উপজেলার ভাগা গ্রামের জনৈক এক ব্যক্তির উচ্চ শিক্ষিতা কন্যার সাথে দীর্ঘ ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী’র মত মেলামেশা শুরু করে। ওই তরুনী লম্পট ইমরানকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সে আজ না কাল করে ঘোরাতে থাকে। সর্বশেষ গত ৩ জুন ২০২০ তারিখ মুঠোফোনে বিবাহের ব্যাপারে জরুরী কথা আছে বলে ঢাকা থেকে ডেকে নিয়ে এসে ওই দিন রাত অনুমান ৯ টার সময় বড়দিয়া এলাকার জনৈক বাচ্চুর ঘেরের বাসায় নিয়ে আবার জোর পূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। বিবাহের ব্যপারে বেশি পিড়াপিড়ির এক পর্যায়ে ৪ জুন সকাল বেলায় ইমরান ওই তরুনীকে তার বাড়িতে নিয়ে রেখে পালিয়ে যায়। ওই সময় ওই তরুনী ইমরানের আত্মীয় স্বজনরা তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। অভিযোগের ব্যপারে রামপাল উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কুদরতী ইমরানের ব্যবহৃত ০১৭৮১-৭৮৪৪৪৪ নম্বর মুঠোফোনে বক্তব্য নেওয়া চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনসার আলী জানান, ওই তরুনী মামলার পূর্বেও ২ টি অভিযোগ করেন। যার একটি প্রসিকিউশন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই অভিযোগে ৪ জনকে অভিযুক্ত করে আবেদন করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরার জোর চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।