সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে গৃহবধূকে হত্যার অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে গৃহবধূকে হত্যার অভিযোগ

রামপাল প্রতিনিধি :: রামপালে রাধিকা পাল (৩৮) নামের এক গৃহবধূকে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। উপজেলার পিত্তে গ্রামের নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বুধবার বেলা ১২ টায় তার স্ত্রী রাধিকাকে লাথি মারেন একই এলাকার মৃত কৃষ্ণ পালের পুত্র সুদীপ পাল (৫০)। ওই সময় দিলীপকে মারপিট করেন, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত বিদ্যাধর পালের পুত্র রবিন পাল (৫৫)। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বেলা আড়াইটায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুদীপ্ত বাকচী বলেন, মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। অভিযুক্ত সুদীপ পাল জানান, অভিযোগ সত্য নয়। দিলীপ পাল তার নিজ স্ত্রী কে মারপিট করে মেরে ফেলে প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তদন্তকারী কর্মকর্তা আনসার উদ্দিন জানান, আমরা সুরতহাল নির্ণয় করেছি। গৃহবধূ নিহতের ঘটনায় বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে, তবে এর বেশী কিছু মন্তব্য করতে চাননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।