সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে গাঁজাসহ এক মাদকসেবী আটক | চ্যানেল খুলনা

রামপালে গাঁজাসহ এক মাদকসেবী আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ মাদকসেবী কারবারি মোঃ ইব্রাহীম মোল্লা(২৩) নামের এক যুবককে আটক করেছে।

মাদকসেবী মোঃ ইব্রাহীম মোল্লা উপজেলার ভেটমারি গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে।

বুধবার ( ০১ নভেম্বর ) সকালে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার শ্রীফলতলা গ্রামের উত্তর পাড়ায় দাউদখালী নদীর পাশে কাঁচা রাস্তায় মাদক নিয়ে অপেক্ষা করছে এক যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ইব্রাহীম মোল্লার দেহ তল্লাশী করে এবং ৫১ (একান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ সকালে শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (১ নভেম্বর) আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।