সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা | চ্যানেল খুলনা

রামপালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাগেরহাটের রামপালে তামান্না বেগম (১৮) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূ তামান্না বেগম উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের আলিমুন শেখের স্ত্রী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় দিকে তামান্না কালিকাপ্রসাদ গ্রামে তার শ্বশুর বাড়ি বসত ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, তামান্না ২০২৪ সালে এস, এস, সি পরিক্ষার্থী ছিল। সে পরিক্ষা জন্য সারাদিন টেনশন করতো। সেই জের ধরে মঙ্গলবার দুপুরে তামান্নার শ্বাশুড়ি তাকে গোসল করার জন্য ডাকাডাকি করতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে।

সে ঘরে গিয়ে দেখতে পায় তামান্না ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুঁলে আছে। এই দেখে সে চিৎকার চেচামেচি শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় তামান্নার দেহ ওড়না কেটে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস বলেন, আজ দুপুরে রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে তামান্না বেগম নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।