সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

রামপালে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ডাঃ শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, গাজী শাহাজালাল, ওয়াহেদুজ্জামান সাবু, ছাত্রদলের আহ্বায়ক শেখ শোভন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, হাসিনা সরকার এদেশের গনতন্ত্রকে কবর দিয়েছিল। সাধারণ মানুষ ছিল অসহায়, মানুষ তাদের বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। দেশের কোমলমতি শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার চাইতে গেলে নির্বিচারে শতশত শিক্ষার্থীদের গুলি করে প্রাণ কেড়ে নেয়। আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি। ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করছি।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।