সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :: রামপালের বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রামপাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বখতিয়ারের নিজ উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ও দুর্যোগের সময় এলাকায় যৌথ উদ্যোগে ৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মল্লিক টিপু সুলতান, মল্লিক আলী আকবর, মল্লিক দুখু, মল্লিক জামান উপস্থিত থেকে তার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য সাইফুল আলম বখতিয়ার শিক্ষকতার পাশাপাশি রামপাল উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বেশকিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এ সময় ৩৯ টি পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে চাল, তেল, আলু ও বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।