সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক | চ্যানেল খুলনা

রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

প্রেসক্লাব রামপাল’র আবারো সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় সদরের ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি এম এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন মজুমদার, মো. মেহেদী হাসান, মো. রেজাউল ইসলাম, এ এইচ নান্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, সুখময় বহ্ম, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, পবিত্র মন্ডল, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

উল্লেখ্য, কমিটি গঠনের জন্যে প্যানেল জমা দানের আহবান করা হলে সবুর রানাকে সভাপতি, সুজন মজুমদারকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মেহেদীর নেতৃত্বে একটি মাত্র প্যানেল কমিটি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন প্যানেল জমা না পড়ায় সর্বসম্মতভাবে সভায় প্যানেল কমিটিকে নির্বাচিত করা হয়। প্যানেল কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।