সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত পোহালেই মোরেলগঞ্জে নির্বাচন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ন | চ্যানেল খুলনা

রাত পোহালেই মোরেলগঞ্জে নির্বাচন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে রাত পোহালেই ইউপি নির্বাচন আজ মঙ্গলবার। ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূন হিসেবে চিহিৃত করা হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মাঠে সার্বক্ষনিক থাকছে বিজিবি র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য।
উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল জানান, ভোট কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ভোট বাক্স, ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বরত অফিসার নিয়ে পৌছে গেছে। এবারে এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ৬৮টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হবে। মোট ভোটার রয়েছে ২১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৯০৯ জন, মহিলা ভোটার ১০ হাজার ৬০৪জন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, উপ নির্বাচনে ১০টি কেন্দ্রে ৪জন ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন র‌্যাব, এক প্লাটুন বিজিবি, প্রতিটি কেন্দ্রে ৭ জন করে অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্য, পিসি এপিসি ২ জন অস্ত্রধারী থাকছেন। এ ছাড়াও ৮টি মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ২টিম, কোষ্টগার্ডের একটি টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।

থানা ওসি তদন্ত তুহিন মন্ডল জানান, ১০টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ন তালিকা হিসেবে সনাক্ত করা হয়েছে। তবে সার্বক্ষনিক পুলিশের মোবাইল ও স্টাইকিং টিম মাঠে থাকছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।