সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজশাহীতে চালু হচ্ছে ফুয়েল অ্যাপ | চ্যানেল খুলনা

রাজশাহীতে চালু হচ্ছে ফুয়েল অ্যাপ

রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে মোবাইল অ্যাপ চালু করছে জেলা প্রশাসন। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হবে।

এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন ব্যবস্থায় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এ সেবা গ্রহণে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা নিতে পারবেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।