সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজমিস্ত্রি মোস্তাফিজ পুলিশের এএসপি পরিচয়ে করেন প্রেম | চ্যানেল খুলনা

রাজমিস্ত্রি মোস্তাফিজ পুলিশের এএসপি পরিচয়ে করেন প্রেম

পুলিশের এএসপি পরিচয়ের ভুয়া আইডি কার্ড বানাতে এসে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেস ক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে জন্যই ছিল এই ভুয়া কার্ড বানানোর উদ্দেশ্য।

আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে প্রেস ক্লাবের আর টি প্রেসে এসে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এ নিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেস ক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানান- তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকার কাছে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।

ওসি শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে মোস্তাফিজুরের মানসিক সমস্যা রয়েছে। আমরা সিনিয়র স্যারের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।