সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর আদাবর এলাকায় শনিবার দুপুরে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন মুনসুরাবাদ আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোসাম্মত হেনা (৩৫) ও পাচি বেগম (৭০) নামে দুই নারীকে শনিবার বেলা দেড়টার দিকে আটক করে র‌্যাবের একটি টিম।

তাদের হাতে ধরে রাখা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভিতরে ওই গাঁজা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এ মাদকদ্রব্য সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই র‌্যাব কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।